ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী
Foundation Anniversary of Student Rights Council
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১৭ ফেব্রুয়ারি সোমবার বিকেলে রাজশাহী মহানগরীর দড়িখর্বনা কার্যালয় থেকে সংগঠনের ট্রাক র্যালি বিভিন্ন সড়ক প্রদীক্ষন শেষে কার্যালয় এসে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন মহানগর সভাপতি মোরশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক আয়ন মোস্তফা, মহানগর প্রচার সম্পাদক আলাআমিন, জেলা সভাপতি মাসুম ইসলাম ,জেলা সাংগঠনিক সম্পাদক রাসেল রানা। অতিথি ছিলেন কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক রাশিদুল ইসলাম ফাইন। তিনি বলেন ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলন থেকে গড়ে উঠেছে ছাত্র অধিকার পরিষদ ।এই সংগঠন ছাত্র সমাজের ন্যায্য অধিকার আদায়ের পাশাপাশি জনগণের মৌলিক অধিকার সহ সকল অধিকার আদায়ের জীবন বাজি রেখে রাজপথে আছে থাকবে।
প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে সাংগঠনের কার্যালয়ে কেক কাটা হয়।