জালিয়াপালং ইউনিয়ন পরিষদে ভিজিএফ চাল বিতরণ
VGF rice distribution
পবিত্র ঈদ- উল- ফিতর/২০২৫ইং উপলক্ষে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় কক্সবাজারের উখিয়ার ১নং জালিয়াপালং ইউনিয়ন পরিষদে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ১০ কেজি হারে বিনামূল্যে খাদ্যশস্য ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন হয়েছে।
গতকাল উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবুল কালাম উপস্থিত থেকে এসব চাল বিতরণ করেন।
বিজয়বাংলা নিউজকে চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জানান, বিনামূল্যে খাদ্যশস্য ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম চলছে অত্যন্ত সুশৃঙ্খলভাবে। পরিষদের সকল নাগরিক সেবায় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।