নওদাপাড়ায় হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড এর আয়োজনে সেমিনার ও ইফতার মাহফিল
রাজশাহীর নওদাপাড়ায় হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড এর আয়োজনে "রাষ্ট্র সংষ্কারে প্রয়োজন শিক্ষা সংষ্কার " শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে আল-মারকাযুল ইসলামি আস-সালাফী হলরুমে সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ এর মুহতারাম আমীরে জামাআত প্রফেসর ড. মুহাম্মদ আসাদুল্লাহ আল-গালিব।
হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড সচিব শামসুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন হাদিছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড এর চেয়ারম্যান ড. আহমাদ আবদুল্লাহ ছাকিব।
এসময় সেমিনারে "রাষ্ট্র সংষ্কারে প্রয়োজন শিক্ষা সংষ্কার" বিষয়ে মতামত ও বক্তব্য রাখেন আল-মারকাযুল ইসলামি আস-সালাফী মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ড. মো. নুরুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহকারী অধ্যাপক তরুন হাসান, শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. খান মো. মাইনুল হক সহ অত্র মাদ্রাসার শিক্ষক, হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড এর বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিবৃন্দ।