আদিবাসী যুবকেকে গাছে বেঁধে মারার অভিযোগ

Allegations of tying a tribal youth to a tree and killing him
ছোটন সরদার ১৩ মে ২০২৫ ০৩:৩৫ অপরাহ্ন সারা বাংলা
ছোটন সরদার ১৩ মে ২০২৫ ০৩:৩৫ অপরাহ্ন
আদিবাসী যুবকেকে গাছে বেঁধে মারার অভিযোগ
আদিবাসী যুবকেকে গাছে বেঁধে মারার অভিযোগ

কাকনহাট এলাকায় আদিবাসী যুবকেকে গাছে বেঁধে মারার অভিযোগ উঠেছে।

রবিবার (১১ মে)  সন্ধা সাড়ে ছয়টায় রাজশাহীর  কাকনহাট পৌরসভার  ৭ নং ওয়ার্ডের দর্গাপাড়া,(লালদিঘি) আদিবাসী পাড়ার বাবলু সরেন (৩৫)কে নিম গাছে বেঁধে মারার অভিযোগ উঠেছে।

জানা যায়, বাবলু সরেন দোকানে যাওয়ার সময় রাস্তায় পথরোধ করে আটক করে মোঃ খোকা আলী। তিনি বাবলু সরেনের বসতভিটা দখলের পায়তারা করে আসছেন দীর্ঘ দিন থেকে। এবং ভিটা থেকে উচ্ছেদের হুমকি প্রদান করেন। বাবলু সরেন দীর্ঘদিন ধরে বিশ শতক জায়গায় বসবাস করে আসছেন। তার বাড়ির আঙ্গিনায় ধানের পালা দিতে চায়লে পালা দিতে নিষেধ করেন মোঃ খোকা আলী। বাবুল সরেন নিজ আঙ্গিনায় ধানের পালার দেওয়ার কথা বলতেই  থাপ্পড় মারেন। কোন রকমে সেখান থেকে ছুটে মোখলেসুর রহমানের মুদী দোকানে গেলে, সেখান থেকে মোঃ খোকা আলী তার ছেলে দেলোয়ার হোসেন, মেয়ে শিউলী খাতুন, শিমুল,শ্রাবণ ও ওয়াসিম  ছয়জনে,জোরপূর্বক তাকে টেনে হিঁচড়ে নিয়ে খোকা আলীর বাড়ির উঠানের নিম গাছের সাথে বেঁধে বাশ ও লাঠি দিয়ে বেধড়ক পেটাই। খবরটি শুনে তার স্ত্রী বিউটি মুর্মু ছুটে গেলে তাকেও সকলে মিলে মারধর করে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা বাবলু সরেন ও তার স্ত্রী বিউটি মুর্মুকে  উদ্ধার করে।

এ ঘটনায় কাকনহাট পুলিশ ফাঁড়িতে ঐ দিন  আনুমানিক সময় রাত নয়টায় ভুক্তভোগীরা একটি লিখিত অভিযোগ দায়ের করে।