আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৯৩ শতাংশ

Publish the exam results
অনলাইন ডেস্ক ১৩ মে ২০২৫ ০৪:৫৪ অপরাহ্ন ধর্ম
অনলাইন ডেস্ক ১৩ মে ২০২৫ ০৪:৫৪ অপরাহ্ন
আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৯৩ শতাংশ

মঙ্গলবার (১৩ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মো. শামছুল আলম আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন। এবার পাশের হার দাঁড়িয়েছে শতকরা ৯৩ শতাংশ। 

পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী উপাচার্যের কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল পরীক্ষার ফল প্রকাশ

গবেষণাগার উন্নয়নে ৩৪২ শিক্ষাপ্রতিষ্ঠান পেল ২ কোটি ৯৫ লাখ টাকা

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, এবারের ফাজিল প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষায় মোট অংশগ্রহণ করেছেন ১ লাখ ১৭ হাজার ২৯৫ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ৯ হাজার ৮২৮ জন। বর্ষভিত্তিক পাশের হার হলো— প্রথম বর্ষ ৯০ দশমিক ৪৮ শতাংশ, দ্বিতীয় বর্ষ ৯৪ দশমিক ৭৪ শতাংশ এবং তৃতীয় বর্ষে ৯৬ দশমিক ৫৫ শতাংশ।

মেধাতালিকায় এ বছর ফাজিল প্রথম বর্ষে পিরোজপুর জেলার ছারছীনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসা, এবং দ্বিতীয় ও তৃতীয় বর্ষে চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা প্রথম স্থান

ফল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম ও প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলীসহ বিভিন্ন অনুষদের ডিন ও দপ্তরপ্রধানসহ শিক্ষক এবং কর্মকর্তারা।

উল্লেখ্য, এবারের পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৪ জানুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত। শিক্ষার্থীরা ফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iau.edu.bd) এ দেখতে পারবেন।