চাঁপাইনবাবগঞ্জে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Information meeting held
শাহারিয়া শাহাদাৎ, গোমস্তাপুর ২৩ জানুয়ারি ২০২৪ ০৯:১৬ পূর্বাহ্ন সারা বাংলা
শাহারিয়া শাহাদাৎ, গোমস্তাপুর ২৩ জানুয়ারি ২০২৪ ০৯:১৬ পূর্বাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে তৃণমূল পর্যায়ে সামাজিক সম্প্রীতি গড়ে তোলা ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে যুবকদের সম্পৃক্তকরণ এবং তাদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ার লক্ষ্যে এক অবহিতকারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমক্রেসিওয়াচ এই অবহিতকারণ সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, ডেমক্রেসিওয়াচের নির্বাহী পরিচালক সানজিদা লিপি, কো-অর্ডিনেটর এসএম মঈন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-৩ নাজনীন ফাতেমা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ডেমক্রেসিওয়াচের আস্থা প্রকল্পের বিভিন্ন দিক অবহিত করা হয়।