কক্সবাজার সৈকত পাড়া ইসলামী যুব কল্যাণ ঐক্য পরিষদের ৬ষ্ঠ তাফসীরুল কোরআন মাহফিল

Tafseerul Qur'an Mahfil
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৩ জানুয়ারি ২০২৪ ১২:২৭ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৩ জানুয়ারি ২০২৪ ১২:২৭ অপরাহ্ন
কক্সবাজার সৈকত পাড়া ইসলামী যুব কল্যাণ ঐক্য পরিষদের ৬ষ্ঠ তাফসীরুল কোরআন মাহফিল
কক্সবাজার সৈকত পাড়া ইসলামী যুব কল্যাণ ঐক্য পরিষদের ৬ষ্ঠ তাফসীরুল কোরআন মাহফিল

কক্সবাজার পৌর শহরের ১২নং ওয়ার্ড সৈকত পাড়া ইসলামী যুব কল্যাণ ঐক্য পরিষদের ৬ষ্ঠ তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

২৩ জানুয়ারি ২০২৪ইং এশারের নামাজের পরপরই সৈকত পাড়া নুর জামে মসজিদ সংলগ্ন আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী। 

প্রধান মেহমান ছিলেন ট্যুরিষ্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন এর অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।

প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী বক্তা, টিভি ব্যক্তিত্ব হযরত মাওলানা ইমাম উদ্দিন মাসুম। 

বিশেষ অতিথি ছিলেন ১২নং ওয়ার্ড কাউন্সিলর এম.এ মনজুর, সৈকত পাড়া সমাজ কমিটির সাবেক সভাপতি ও রয়েল কক্স ড্রিংকিং ওয়াটার এর চেয়ারম্যান আলহাজ্ব জেবর মুল্লুক, হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাসেম সিকদার, সৈকত পাড়া নুর জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মোঃ ইদ্রিস (সিআইপি), সোহাগ গেস্ট হাউসের চেয়ারম্যান বজল আহমদ, হোটেল গোল্ডেন হিলের চেয়ারম্যান শাহেদ আলী ও কক্স ভিউ চেয়ারম্যান কবি আব্দুল হাকিম প্রমুখ।

সভাপতিত্ব করেন সৈকত পাড়া বহুমুখী সমবায় সমিতি ও সৈকত পাড়া সমাজ কমিটির সভাপতি শরাফত উল্লাহ সিকদার বাবুল ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম।  

উপস্থিত ছিলেন সৈকত পাড়া ইসলামী যুব কল্যাণ ঐক্য পরিষদ সভাপতি মুহাম্মদ মোরশেদুল আলম ও সাধারণ সম্পাদক খোরশেদ আলম। 

উল্লেখ্য, মাহফিলে এবার বরেণ্য ইসলামী বক্তাদের পাশাপাশি বিশ্বের আকর্ষণ ছিল শিশু ক্বারী ইয়াসির বিন ইদ্রিস।