প্রধান উপদেষ্টা ড. ইউনূস

পদত্যাগের গুঞ্জনে মুখ খুললেন

Chief Advisor Dr. Yunus
অনলাইন ডেস্ক : ২৯ মে ২০২৫ ০৫:৪৬ অপরাহ্ন শীর্ষ খবর
অনলাইন ডেস্ক : ২৯ মে ২০২৫ ০৫:৪৬ অপরাহ্ন
পদত্যাগের গুঞ্জনে মুখ খুললেন
প্রধান উপদেষ্টা ড. ইউনূস.....সঙগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন সম্প্রতি আলোচনার কেন্দ্রে উঠে আসে। এমনকি অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামও এ বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন।

এই প্রসঙ্গে জানতে চেয়ে জাপানি সংবাদমাধ্যম নিক্কেই এশিয়া ড. ইউনূসের কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমি বাংলাদেশেও এই প্রশ্নের উত্তর দিইনি। যেহেতু আমি বাংলাদেশে এটি বলিনি, যদি আমি জাপানে বলি, তাহলে আমার জন্য অনেক সমস্যা তৈরি হবে।”

প্রতিবেদনে আরও বলা হয়, এক ছাত্রনেতাকে ড. ইউনূস জানিয়েছিলেন, যদি রাজনৈতিক দলগুলো সংস্কার ও নির্বাচনের সময়সীমা নিয়ে ঐকমত্যে না পৌঁছে, তবে তিনি পদত্যাগের কথা ভাবতে পারেন। তবে এ বিষয়ে তিনি স্পষ্ট বক্তব্য না দিয়ে সতর্ক অবস্থান নিয়েছেন।

জাপান সফরকালে নিক্কেই এশিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ড. ইউনূস বাংলাদেশের অর্থপাচার নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে।

তিনি আরও জানান, দেশের ভেতরে ১১-১২ বিলিয়ন ডলারের পাচারকৃত অর্থ ইতোমধ্যে চিহ্নিত ও জব্দ করা হয়েছে।

ড. ইউনূস বলেন, সরকার এই অর্থের ব্যবহার পরিকল্পনা করছে দুটি সার্বভৌম সম্পদ তহবিল গঠনের মাধ্যমে, যা শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং দারিদ্র্য দূরীকরণে ব্যবহৃত হবে। এছাড়াও তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এই তহবিল কাজে লাগানো হবে বলেও তিনি উল্লেখ করেন।