ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ

টস হেরে ব্যাটিংয়ে বেঙ্গালুরু

cricket
অনলাইন ডেস্ক : ০৩ জুন ২০২৫ ০৮:৩৬ অপরাহ্ন খেলা
অনলাইন ডেস্ক : ০৩ জুন ২০২৫ ০৮:৩৬ অপরাহ্ন
টস হেরে ব্যাটিংয়ে বেঙ্গালুরু
.....সংগৃহীত ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসরের ফাইনালে মুখোমুখি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস।

টস জিতে বিরাট কোহলিদের প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছে পাঞ্জাব। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

অতীতের ১৭ আসরের মধ্যে তিনবার ফাইনালে উঠেও শিরোপার স্বাদ পায়নি বিরাট কোহলিদের রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দীর্ঘ দিনের শিরোপা খরা আজ শেষ হতে পারে।

পাঞ্জাবকে হারিয়ে শিরোপা জিততে উন্মুখ হয়ে থাকার কথা জানিয়েছেন বেঙ্গালুরু অধিনায়ক রজত পতিদার। আর জেতার জন্য অনুপ্রেরণা হিসেবে সামনে রেখেছেন কোহলিকে। পতিদার বলেছেন, কোহলির জন্য আজ তারা শিরোপা জিততে চান।