লিচুর মৌসুমে সহজ ২ রেসিপি ,জেনে নিই

2 easy recipes for litchi season
অনলাইন ডেস্ক : ০৬ জুন ২০২৫ ০৪:৩০ অপরাহ্ন লাইফস্টাইল
অনলাইন ডেস্ক : ০৬ জুন ২০২৫ ০৪:৩০ অপরাহ্ন
লিচুর মৌসুমে সহজ ২ রেসিপি ,জেনে নিই
........সংগৃহীত ছবি

বাজারে এখন লিচুর মৌসুম। রসালো এই ফল শুধু খেতে মজাই নয়, গরমে শরীর ঠাণ্ডা রাখে, পানিশূন্যতা দূর করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তবে শুধু ফল হিসেবে নয়, লিচু দিয়ে তৈরি করতে পারেন শরবত আর মজাদার পুডিংও। চলুন, জেনে নিই।

লিচু লেমোনেড (শরবত)

যা লাগবে: লিচু ৫-৬টি, ঠাণ্ডা পানি, লেবুর রস, মধু, পুদিনা পাতা ও লেবুর টুকরো (সাজানোর জন্য)

যেভাবে বানাবেন:

১. লিচুর খোসা ও বীজ ফেলে দিন।

২. লিচু ব্লেন্ড করে রস বের করুন।

৩. রসের সঙ্গে ঠাণ্ডা পানি, লেবুর রস ও মধু মিশিয়ে নিন।

৪. গ্লাসে ঢেলে পুদিনা পাতা ও লেবুর টুকরো দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

এই শরবত গরমে দারুণ রিফ্রেশিং।

লিচু পুডিং (জেলি ডেজার্ট)

যা লাগবে: লিচু(কিছুটা রস ও কিছুটা কুচি করে কাটা), অ্যাগার অ্যাগার পাউডার ১০ গ্রাম, চিনি, লেবুর রস, পানি, সিলিকন মোল্ড (জেলি সেট করার জন্য)।

যেভাবে করবেন:

১. অ্যাগার অ্যাগার পাউডার এক কাপ পানিতে ভিজিয়ে রাখুন।

২. লিচুর রস বের করে নিন এবং কয়েকটি লিচু কুচি করে কেটে রাখুন।

৩. প্যানে চিনি ও লেবুর রস দিয়ে জ্বাল দিন।

৪. যখন একটু ঘন হবে, তখন অ্যাগার অ্যাগার মেশানো পানি দিয়ে দিন।

৫. ভালো করে নাড়িয়ে মিশ্রণ ঘন করে নিন।

৬. সেটি সিলিকন মোল্ডে ঢেলে উপরে লিচুর কুচি ছড়িয়ে দিন।

৭. ২-৩ ঘণ্টা ফ্রিজে রাখলেই পুডিং তৈরি।

এটি একটি হালকা ও ঠাণ্ডা ডেজার্ট, যা খাবারের পর পরিবেশন করা যায়।

সূত্র: কালের কণ্ঠ