ঈদের দিনে ইসরাইল প্রাণ কেড়ে নিল ৪২ ফিলিস্তিনির

42 Palestinians killed
অনলাইন ডেস্ক : ০৭ জুন ২০২৫ ০৪:১৩ অপরাহ্ন বিশ্ব/আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক : ০৭ জুন ২০২৫ ০৪:১৩ অপরাহ্ন
ঈদের দিনে ইসরাইল প্রাণ কেড়ে নিল ৪২ ফিলিস্তিনির
..... সংগৃহীত ছবি

গাজায় ঈদ উল আজহার দিনে হামলা করেছে ইসরায়েল। এতে অন্তত ৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। পাশাপাশি খাদ্য বিতরণ কার্যক্রমও বন্ধ রয়েছে। জানিয়েছে যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)। খবর আল-জাজিরার

প্রতিবেদনে বলা হয়েছে, খান ইউনূসের নাসের হাসপাতালে অন্তত ১৬টি মরদেহ পৌঁছেছে। এছাড়া গাজার উত্তরের আল-শিফা হাসপাতালে ১৬ জন, গাজা শহরের আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে পাঁচজন এবং দেইর আল-বালাহর আল-আকসা শহীদ হাসপাতালে। আরও পাঁচজনের মরদেহ আনা হয়েছে।

এদিকে গত বৃহস্পতিবার আল-আহলি হাসপাতালে ইসরায়েলি হামলায় আহত এক সাংবাদিক শুক্রবার মারা গেছেন। 

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা দাঁড়িয়েছে ২২৬ জন।

সূত্র : আল-জাজিরার