আজ রাতে ঢাকা আসছে সিঙ্গাপুর দল

cricket
অনলাইন ডেস্ক : ০৭ জুন ২০২৫ ০৮:১৬ অপরাহ্ন খেলা
অনলাইন ডেস্ক : ০৭ জুন ২০২৫ ০৮:১৬ অপরাহ্ন
আজ রাতে ঢাকা আসছে সিঙ্গাপুর দল
সংগৃহীত ছবি

বাংলাদেশের বিপক্ষে গত ৪ জুন ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে ভুটান। আজ সকালেই বাংলাদেশ ছেড়ে নিজ দেশে ফিরেছেন তারা।

অন্যদিকে আজ রাতে এএফসি এশিয়ান কাপের ম্যাচ খেলতে ঢাকায় আসছে সিঙ্গাপুর দল। ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে ঢাকায় স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে সফরকারী দল।

সিঙ্গাপুর ৪২ জনের বহর নিয়ে ঢাকায় আসছে। বাফুফে সূত্রে এমনটাই জানা গেছে। আন্তর্জাতিক টুর্নামেন্টে ফুটবলের চূড়ান্ত স্কোয়াড ২৩ জনের। টেকনিক্যাল স্টাফ, কর্মকর্তা মিলিয়ে আরও ১৯ জন। সিঙ্গাপুরের ম্যানেজার দল আসার আগেই ঢাকায় এসেছেন। তিনি অনুশীলন ও ম্যাচ ভেন্যুর সুযোগ-সুবিধা আজ পরখ করছেন। ৪২ জনের বহর হলেও আবাসান ও অন্যান্য ব্যয় বাফুফের করতে হচ্ছে না। স্বাগতিক হিসেবে বাফুফে শুধু বাস দিয়ে লজিস্টিক সাপোর্ট দেবে শুধু।

আগামীকাল বিকেলে উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়নে সিঙ্গাপুরের অনুশীলনের ব্যবস্থা করছে বাফুফে। পরশু দিন নিয়মানুযায়ী ম্যাচ ভেন্যুতে অনুশীলনের সুযোগ পাবেন সফরকারীরা।