সকালে খালি পায়ে ঘাসে হাঁটার কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা, জেনে নিই

Some important benefits of walking barefoot on the grass in the morning
অনলাইন ডেস্ক : ১০ জুন ২০২৫ ০২:২৩ অপরাহ্ন লাইফস্টাইল
অনলাইন ডেস্ক : ১০ জুন ২০২৫ ০২:২৩ অপরাহ্ন
সকালে খালি পায়ে ঘাসে হাঁটার কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা, জেনে নিই
সংগৃহীত ছবি

ভোরের সময়টিকে ধ্যান ও শারীরিক কার্যকলাপের জন্য সবচেয়ে উপযুক্ত সময় হিসেবে ধরা হয়। এই সময় যদি আপনি খালি পায়ে শিশিরভেজা ঘাসে হাঁটার অভ্যাস করেন, তবে তা শুধু মানসিক প্রশান্তিই দেয় না, স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারী। প্রাচীন চিকিৎসাশাস্ত্র ও আধুনিক গবেষণায়ও খালি পায়ে ঘাসে হাঁটার নানা ইতিবাচক প্রভাবের কথা বলা হয়েছে। চলুন, জেনে নিই সকালে খালি পায়ে ঘাসে হাঁটার কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা এবং কতক্ষণ হাঁটা সবচেয়ে উপযোগী।

দৃষ্টিশক্তি উন্নত হয়

পায়ের নিচে কিছু গুরুত্বপূর্ণ অ্যাকুপ্রেশার পয়েন্ট থাকে, যা চোখের স্নায়ুর সঙ্গে সংযুক্ত। ঘাসে হাঁটার সময় এই পয়েন্টগুলিতে চাপ পড়ে, ফলে চোখের পেশী শিথিল হয় ও রক্ত চলাচল বাড়ে। সবুজ রঙ চোখকে স্বস্তি দেয় ও ক্লান্তি দূর করে।

মানসিক চাপ কমায়, ঘুম ভালো হয়

সকালে খালি পায়ে হাঁটলে কর্টিসল নামক স্ট্রেস হরমোনের মাত্রা হ্রাস পায়।

এতে মানসিক চাপ কমে এবং সারাদিন মন থাকে ফুরফুরে। পাশাপাশি রাতে ঘুমের মানও উন্নত হয়।

রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়

পায়ে চাপ পড়ার ফলে শিরাগুলোর রক্তপ্রবাহ সক্রিয় হয়। এতে শরীরের প্রতিটি অংশে সঠিকভাবে অক্সিজেন ও পুষ্টি পৌঁছায়।

পায়ের অবশভাব, ব্যথা বা টান ধরা কমে যায়।

ইমিউন সিস্টেম (প্রতিরোধক্ষমতা) শক্তিশালী হয়

নিয়মিত খালি পায়ে হাঁটার অভ্যাস শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সহায়তা করে। ফলে ছোটখাটো অসুস্থতা থেকে শরীর নিজেই রক্ষা পায়।

প্রাকৃতিকভাবে ভিটামিন ডি পাওয়া যায়

সকালের হালকা রোদে হাঁটার সময় শরীর ভিটামিন ডি তৈরি করে, যা হাড়, মেজাজ ও ইমিউন সিস্টেমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে পায়ের ছোট পেশি ও টেনডন শক্তিশালী হয়, ভারসাম্যও বাড়ে।

কতক্ষণ হাঁটবেন?

বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন সকালে খালি পায়ে ১৫ থেকে ৩০ মিনিট ঘাসে হাঁটা যথেষ্ট উপকারী। যদি সময় বেশি থাকে, তবে সময়টা বাড়িয়ে এক ঘণ্টা পর্যন্ত করা যায়। শিশিরভেজা ঘাসে, হালকা রোদের মধ্যে হাঁটা শরীর ও মনে এক বিশেষ সতেজতা এনে দেয়, যা পুরো দিনের শক্তি জোগায়।

সূত্র : এশিয়া নেট বাংলা