বিধ্বস্ত বিমানে ছিলেন অর্ধশতাধিক ব্রিটিশ নাগরিক

More than fifty British citizens
অনলাইন ডেস্ক : ১২ জুন ২০২৫ ০৪:৫০ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক : ১২ জুন ২০২৫ ০৪:৫০ অপরাহ্ন
বিধ্বস্ত বিমানে ছিলেন অর্ধশতাধিক ব্রিটিশ নাগরিক
সংগৃহীত ছবি

ভারতে শতাধিক যাত্রী নিয়ে বিধ্বস্ত বিমানে ছিলেন অর্ধশতাধিক ব্রিটিশ নাগরিক। এছাড়া ফ্লাইটে ছিলেন ১৬৯ জন ভারতীয়। বিমান সংস্থাটির জারি করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (১২ জুন) আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে বিমানটি ভেঙে পড়ে। কর্মকর্তারা জানিয়েছেন,  লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানবন্দরের খুব কাছেই ভেঙে পড়ে। এতে পাইলট ক্রুসহ মোট ২৪২ জন আরোহী ছিলেন। তাদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ।

বিমানটি ভেঙে পড়ার পরেই আগুন ধরে যায়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের অন্তত সাতটি ইঞ্জিন এবং প্রায় এক ডজন অ্যাম্বুলেন্স পৌঁছেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বিমান দুর্ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডুকে ফোন করেছেন। পরে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী "স্থলভাগে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম তদারকি করতে আহমেদাবাদে রওনা দেন। প্রধানমন্ত্রী মন্ত্রীকে অবিলম্বে প্রয়োজনীয় সব সহায়তা প্রদান নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন এবং পরিস্থিতি সম্পর্কে নিয়মিত আপডেট রাখার জন্য অনুরোধ করেছেন।