৩০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ

Prana Group Recruitment Jobs
অনলাইন ডেস্ক : ১৬ জুন ২০২৫ ০৭:৪৬ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ১৬ জুন ২০২৫ ০৭:৪৬ অপরাহ্ন
৩০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ
প্রাণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।......সংগৃহীত ছবি

প্রাণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানটির বীজ, কীটনাশক এবং সার বিভাগ মার্কেটিং এক্সিকিউটিভ পদে ৩০০ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৫ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ

পদের নাম: মার্কেটিং এক্সিকিউটিভ

বিভাগ: বীজ, কীটনাশক এবং সার

লোকবল নিয়োগ: ৩০০ জন 

শিক্ষাগত যোগ্যতা: কৃষিতে ডিপ্লোমা অথবা বিএসসি/এমএসসি

অন্যান্য যোগ্যতা: মাঠ পর্যায়ে মার্কেটিংয়ে দক্ষতা 

অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৩ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: শুধু পুরুষ 

বয়সসীমা: ২৩ থেকে ৪০ বছর 

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১৫ জুলাই ২০২৫