কক্সবাজারে সবজি ব্যবসায়ির ঝুলন্ত মরদেহ উদ্ধার

Hanging body recovered
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২১ জুন ২০২৫ ০৬:৪০ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২১ জুন ২০২৫ ০৬:৪০ অপরাহ্ন
কক্সবাজারে সবজি ব্যবসায়ির ঝুলন্ত মরদেহ উদ্ধার
কক্সবাজার পৌর শহরে জয়নাল (২৫) নামে এক সবজি ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

কক্সবাজার পৌর শহরে জয়নাল (২৫) নামে এক সবজি ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৯টার দিকে বাজারঘাটা এলাকার একটি ভাড়া বাসা থেকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, জয়নাল সকালেও তার কর্মচারীদের ডেকে দোকানে পাঠান। ঠিক কিছুক্ষণ পর ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। তবে এই ঘটনার পর দুই কর্মচারী পালাতক আছে বলে জানান নিহতের পরিবার।  

নিহত ব্যবসায়ী জয়নালের মামা মোহাম্মদ হোসেন বলেন, আমার ভাগিনা আত্মহত্যা করতে পারে না। তার সঙ্গে এখানকার ব্যবসায়ীর বিরোধ চলছিল। এর আগেও জয়নালকে হত্যার হুমকি দেওয়া হয়। আমরা মনে করি এটি পরিকল্পিত হত্যা। সুষ্ঠু তদন্ত করলে সবকিছু বেরিয়ে আসবে। 

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, ওই সবজি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কর্মচারীদের।