মাহলে চিরায়ত সঙ্গীত প্রশিক্ষন কর্মশালার উদ্ভোদন অনুষ্ঠিত
Mahle classical music training workshop inaugurated
মাহলে চিরায়ত সঙ্গীত প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্ভোদন অনুষ্ঠিত হয়েছে। জেলার পুঠিয়া উপজেলার বাঁশবাড়ি ভালুকাগাছিতে এই প্রশিক্ষণের উদ্ভোদন হয়।
২১ জুন শনিবার থেকে ২২জুন রবিবার এই দুইদিনের সঙ্গীত প্রশিক্ষণের শুভ উদ্ভোদন করেন, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক জনাব হরেন্দ্র নাথ সিং। এসময় উপস্থিত ছিলেন বাংলা গানের প্রশিক্ষক কবির আহমেদ বিন্দু, সাঁওতালি গানের প্রশিক্ষক মানুয়েল সরেন ও গ্রাম পধান।২২ জুন রবিবার এই প্রশিক্ষণের সমাপনী সনদ বিতরণ অনুষ্ঠিত হবে।মাহলে সম্প্রদায়ের ২০ জন শিক্ষার্থীকে নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়।
এই জনগোষ্ঠীর সংখ্যা সল্পতার কারণে,ভাষা,সংস্কৃতি ও অন্যান্য ঐতিহ্য বিলীন হবার পথে।এই জনগোষ্ঠীর ভাষায় অডিও, ভিডিও নির্মানের উদ্দেশ্য এই আয়োজন করে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমী।