পশ্চিম রেলের নতুন মহাব্যবস্থাপক হিসেবে ফরিদ আহমেদের যোগদান

Farid Ahmed
আবুল কালাম আজাদ,রাজশাহী ২২ জুন ২০২৫ ১০:৩৬ পূর্বাহ্ন সারা বাংলা
আবুল কালাম আজাদ,রাজশাহী ২২ জুন ২০২৫ ১০:৩৬ পূর্বাহ্ন
পশ্চিম রেলের নতুন মহাব্যবস্থাপক  হিসেবে  ফরিদ আহমেদের যোগদান
রেলওয়ে পশ্চিমের মহাব্যবস্থাপক হিসেবে ২১ জুন ফরিদ আহমেদ দায়িত্বভার গ্রহন করেছেন।

রেলওয়ে পশ্চিমের মহাব্যবস্থাপক হিসেবে ২১ জুন ফরিদ আহমেদ দায়িত্বভার গ্রহন করেছেন।

তিনি বিসিএস ১৮তম ব্যাচের বিসিএস (রেলওয়ে প্রকৌশল : সরঞ্জাম) ক্যাডারের একজন সদস্য।

তিনি বাংলাদেশ রেলওয়ের জিআইবিআর,প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক, অতিরিক্ত মহাব্যবস্থাপক (পশ্চিম), সরঞ্জাম নিয়ন্ত্রক (পূর্ব), অতিরিক্ত প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক এবং পরিচালক ইনভেনট্রি কন্ট্রোলসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। 

জনাব ফরিদ আহমেদ, ১৯৯৫ সালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি ডিগ্রী অর্জন করেন। তিনি দেশ ও বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ গ্রহণ করেন।   

তিনি ১৯৬৯ সালের ২রা ফেব্রুয়ারি নাটোর জেলার অন্তর্গত সিংড়া উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর স্ত্রী সামসুন নাহার সুমী বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি ২ (দুই) পুত্র সন্তানের জনক।

পেশাগত ব্যস্ততার বাইরেও তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং ক্রীড়া বিষয়ে উৎসাহী।