দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা
Debate competition on corruption prevention
'সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশন কক্সবাজার জেলা সমন্বিত কার্যালয় কর্তৃক আয়োজিত এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, মহেশখালীর বাস্তবায়নে 'দুর্নীতি প্রতিরোধ বিষয়ক' বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
রোববার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেদায়েত উল্যাহ্।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন দুদকের কক্সবাজার জেলা উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাছুম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটি, মহেশখালী উপজেলা সভাপতি আশীষ কুমার চক্রবর্তী।
এছাড়াও অনুষ্ঠানে দুদকের জেলা ও উপজেলার দায়িত্বশীল, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।