কাব কার্নিভালে অংশ নিল আলোর পাঠশালার দল

Alo Pathshala team participated in the Cub Carnival
নিজস্ব প্রতিবেদক: ২৩ জুন ২০২৫ ০৭:২৯ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ২৩ জুন ২০২৫ ০৭:২৯ অপরাহ্ন
কাব কার্নিভালে অংশ নিল আলোর পাঠশালার দল
বাংলাদেশ স্কাউটস, প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সোমবার দিনব্যাপী কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ স্কাউটস, প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সোমবার দিনব্যাপী কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্ত¡রে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ স্কাউটস, গোদাগাড়ী উপজেলা। 

দিনব্যাপী অনুষ্ঠানে শিক্ষার্থীরা তীর নিক্ষেপ, টার্গেট হিট, ঝুড়িতে বল নিক্ষেপ, মাছ শিকার, স্কাউট আইন নৃত্য ও রিং ছোড়া প্রতিযোগিতায় অংশ নেয়। এতে ৩১টি বিদ্যালয়ের ১৮৬ জন শিক্ষার্থী ও ৩১ জন কাব শিক্ষক অংশ নেয়। এরমধ্যে ছিল বাবুডাইং আলোর পাঠশালার কাব দলও। 


সকাল সাড়ে ১০টায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা স্কাউটসের সভাপতি ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সহসভাপতি আল মামুন, উপজেলা স্কাউটসের কমিশনার ও কাব কার্নিভালের প্রোগ্রাম চীফ আশরাফুজ্জামান মাসুম, উপজেলা স্কাউটসের সম্পাদক আনোয়ারুল ইসলাম, উপজেলা কাব লিডার ও প্রোগ্রাম পরিচালক আবু সাইদ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্কাউটসের সহকারী কমিশনার আমিনুল হক। 

বিকেল তিনটায় সমাপনি অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার ও অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেয়া হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ-গান পরিবেশন করে বাবুডাইং আলোর পাঠশালার দল। দলের নেতৃত্ব দেন সিনিয়র শিক্ষক ও স্কাউট শিক্ষক সাঈদ মাহমুদ। 

বক্তারা বলেন, শিশুদের দিনব্যাপী আনন্দমূখর পরিবেশে ব্যস্ত রাখার উদ্দেশ্যেই এ উদ্যোগ। আজকের শিশুরা স্কাউটিং শিক্ষার মাধ্যমে নিজেকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে। সততা, মানবিকতার আদর্শ বুকে ধারণ করতে পারবে। পাশাপাশি আগামীর ভবিষ্যৎ নির্ধারণে এসব শিশুরা এগিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।