কক্সবাজারে ৯ উপজেলায় উৎসবমূখর পরিবেশে স্কাউটস এর কাব কার্নিভাল
বাংলাদেশ স্কাউটস এর জাতীয় সদর দফতরের প্রোগ্রাম বিভাগের আয়োজনে বাংলাদেশের সকল উপজেলায় কাব স্কাউটদের অনুষ্ঠান কাব কার্নিভাল একযোগে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৩ জুন ২০২৫ খ্রি. তৎপ্রেক্ষিতে বাংলাদেশ স্কাউটস, কক্সবাজার জেলার ৯টি উপজেলায়ও আনন্দঘন ও উৎসবমূখর পরিবেশে কাব কার্নিভাল বাস্তবায়িত হয়।
কক্সবাজার সদর উপজেলায় কাব কার্নিভাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কাউটস এর কক্সবাজার জেলা সভাপতি, জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইদুজ্জামান চৌধুরী ও স্কাউটস এর কক্সবাজার সদর উপজেলা সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরীসহ উপজেলা স্কাউটস এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কাব স্কাউট লিডার ও কাব স্কাউটসহ প্রায় ২৫০ জন অংশগ্রহণ করেন।
কাব কার্নিভাল অনুষ্ঠানে কাব স্কাউটদের বিভিন্ন শিক্ষণীয় অনুষ্ঠানসহ ৬টি স্টেশনের মাধ্যমে তীর নিক্ষেপ, টার্গেট হিট, বালতিতে বল ছোড়া, মাছ শিকার, আইন নৃত্য ও রিং ছোড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।