​ইসরায়েল, বোমাগুলো ফেলো না: ট্রাম্প

Donald Trump
অনলাইন ডেস্ক : ২৪ জুন ২০২৫ ০৬:১২ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক : ২৪ জুন ২০২৫ ০৬:১২ অপরাহ্ন
​ইসরায়েল, বোমাগুলো ফেলো না: ট্রাম্প
...............সংগৃহীত ছবি

ইরানের বিরুদ্ধে আরেকটি হামলার বিষয়ে ইসরায়েলকে কঠোরভাবে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ‘তীব্র হামলার’ পরিকল্পনা ঘোষণা করার পরপরই ট্রাম্প এই নির্দেশ দেন। খবর আল-জাজিরার।

ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘ইসরায়েল, বোমাগুলো ফেলো না। যদি তুমি এটা করো—তাহলে এটা একটা বড় লঙ্ঘন। এখনই তোমার পাইলটদের বাড়িতে নিয়ে এসো!’

এই কড়া নির্দেশ এমন এক সময়ে এলো যখন ইরান ও ইসরায়েলের মধ্যে সম্প্রতি যুদ্ধবিরতি ঘোষিত হয়েছে, যা এই অঞ্চলের উত্তেজনা প্রশমনের একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছিল। ট্রাম্পের এই বার্তা ইসরায়েলের সম্ভাব্য নতুন সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার জন্য একটি স্পষ্ট চাপ সৃষ্টি করবে।

 সূত্র :  আল-জাজিরার