রামেক হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর মৃত্যু

Death of dengue patient
অনলাইন ডেস্ক : ২৫ জুন ২০২৫ ০১:১৭ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক : ২৫ জুন ২০২৫ ০১:১৭ অপরাহ্ন
রামেক হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর মৃত্যু
...............সংগৃহীত ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। তার নাম কবির হোসেন (৩৭)। বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায়।

মঙ্গলবার বিকেল তিনটায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বুধবার সকালে হাসপাতালের ডেঙ্গু সংক্রান্ত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, গত ১৯ জুন হাসপাতালে ভর্তি করা হয় কবির হোসেনকে। শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।

প্রতিবেদনে আরও বলা হয়, চলতি মৌসুমে মোট ৭৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ৬৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে পাঁচজন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।