আলোর পাঠশালার শিক্ষার্থীদের নিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

World Environment Day
নিজস্ব প্রতিবেদক: ২৫ জুন ২০২৫ ০৭:৩৪ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ২৫ জুন ২০২৫ ০৭:৩৪ অপরাহ্ন
আলোর পাঠশালার শিক্ষার্থীদের নিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
আলোর পাঠশালার শিক্ষার্থীদের নিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীদের নিয়ে বুধবার আলোচনা সভা, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ‘প্লাস্টি দূষণের বিরুদ্ধে দাঁড়াই’ স্লোগানে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ফুড ফর দি হাংরি (এঅএইচ)’র চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম সিআরসি কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। 

দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর। দিবসকেন্দ্রিক বক্তব্য দেন এফএইচ ঝিলিম কমিউনিটি রেজিলিয়েন্স সেন্টারের ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর রুপলাল মুরমু ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস। 

দিবস কেন্দ্রিক বিস্তারিত আলোচনা, পরিবেশ রক্ষায় করণীয়, পরিবেশ দূষণের কারণ, প্রতিকারসহ বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন বক্তারা। পাশাপাশি পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর ও যত্ন করার পরামর্শ দেয়া হয় শিক্ষার্থীদের। শেষে মাটি দূষণ, পানি দূষণ, বায়ু দূষণ ও শব্দ দূষণ বিষয়ে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী হয় দশম শ্রেণির শিক্ষার্থী সুর্মিলা হাঁসদা। উপহার হিসেবে তাকে বই উপহার দেয়া হয়। 

এসময় বক্তারা বলেন, সুন্দর ও সবুজ পরিবেশ আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। আমাদের পরিবেশ রক্ষা করতে হবে। পরিবেশ দূষণ রোধ করতে হবে। বেশি বেশি গাছ লাগাতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর দেখাশুনাও করতে হবে। আমাদের সকলকে বৃক্ষবন্ধু হতে হবে। মনে রাখতে হবে, পরিবেশ ভালো থাকলেই আমরা ভালো থাকবো। 

শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে নাস্তার প্যাকেট উপহার দেয়া হয়।