পুঠিয়ায় খান ফাউন্ডেশনের বাস্তবায়নে কমিটি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Khan Foundation Implementation Committee Training
নিজস্ব প্রতিবেদক: ২৫ জুন ২০২৫ ০৯:১৮ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ২৫ জুন ২০২৫ ০৯:১৮ অপরাহ্ন
পুঠিয়ায় খান ফাউন্ডেশনের বাস্তবায়নে কমিটি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
পুঠিয়ায় খান ফাউন্ডেশনের বাস্তবায়নে কমিটি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহীর পুঠিয়া উপজেলায় খান ফাউন্ডেশন “ভয়েসেস ফর চেঞ্জ” প্রকল্পের বাস্তবায়নে বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি কমিটি বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জুন) পুঠিয়া মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে সমতা নারী কল্যান সংস্থা’র সহযোগিতায় দিনব্যাপী বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি কমিটি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন খান ফাউন্ডেশনের জেলা প্রকল্প কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, পবা-পুঠিয়া প্রকল্প কর্মকর্তা নিমাই চন্দ্র সরকার, চারঘাট-দূর্গাপুর প্রকল্প কর্মকর্তা শিরিনা আকতার।

এসময় প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার নাগরিক সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের বিভিন্ন কমিটির প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।