কক্সবাজারে পরিবেশ দূষণ রোধে নানা পদক্ষেপ
‘প্লাস্টিক দূষণ আর নয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজার জেলায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।
বুধবার ২৫ জুন ২০২৫ খ্রি. অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব এর সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলার সহকারী পরিচালক আব্দুল লতিফ জনী।
এছাড়াও জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবেশবিদ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে জেলা প্রশাসন কর্তৃক পরিবেশ দূষণ রোধে নানা পদক্ষেপ তুলে ধরেন এবং সবাইকে একযোগে পরিবেশ দূষণরোধে কাজ করার জন্য আহবান জানান।