আম পাড়ার সময় বিদ্যুতায়িত হয়ে গাছেই মৃত্যু

Mozammel Hossain
নিজস্ব প্রতিবেদক: ২৬ জুন ২০২৫ ০২:৩৪ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ২৬ জুন ২০২৫ ০২:৩৪ অপরাহ্ন
আম পাড়ার সময় বিদ্যুতায়িত হয়ে গাছেই মৃত্যু
রাজশাহীর পবায় আম পাড়ার সময় বিদ্যুতায়িত হয়ে গাছের ওপরেই মোজাম্মেল হোসেন (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ছবি - কাবিল হোসেন

রাজশাহীর পবায় আম পাড়ার সময় বিদ্যুতায়িত হয়ে গাছের ওপরেই মোজাম্মেল হোসেন (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার তেবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে গাছে উঠে কাঁচা বাঁশের ঝোকা দিয়ে আম পাড়ছিলেন মোজাম্মেল। গাছের ভেতর দিয়ে ছিল বিদ্যুতের সঞ্চালন লাইন। আম নামানোর সময় বাঁশের ঝোকাটি বিদ্যুতের সঞ্চালন লাইনের সংস্পর্শে গেলে বিদ্যুতায়িত হন মোজাম্মেল। এ সময় গাছেই তার মৃত্যু হয়।

ওসি জানান, খবর পেয়ে পুলিশ গেলে পুলিশের উপস্থিতিতেই গাছ থেকে মরদেহ নামানো হয়। এ ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ নেই। তাই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান তিনি।