পবিত্র আশুরা কবে, জানা যাবে সন্ধ্যায়

When is the holy day of Ashura?
অনলাইন ডেস্ক : ২৬ জুন ২০২৫ ০২:৪৭ অপরাহ্ন ধর্ম
অনলাইন ডেস্ক : ২৬ জুন ২০২৫ ০২:৪৭ অপরাহ্ন
পবিত্র আশুরা কবে, জানা যাবে সন্ধ্যায়
...............সংগৃহীত ছবি

ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে বৃহস্পতিবার (২৬ জুন) জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। ১৪৪৭ হিজরি সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা ও পবিত্র আশুরার তারিখ নির্ধারণের লক্ষ্যে এই সভা ডাকা হয়েছে।

সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা গেলে তাৎক্ষণিকভাবে জানানোর জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বা নিচের নম্বরগুলোতে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ এবং ফ্যাক্স নম্বর : ০২-২২৩৩৮৩৩৯৭, ০২-৯৫৫৫৯৫১ এই টেলিফোন নম্বর জানাতে বলা হয়েছে।