কাঁঠালের বড়া তৈরির রেসিপি ,জেনে নিন

Recipe for making jackfruit paste
অনলাইন ডেস্ক : ২৬ জুন ২০২৫ ০৩:২২ অপরাহ্ন লাইফস্টাইল
অনলাইন ডেস্ক : ২৬ জুন ২০২৫ ০৩:২২ অপরাহ্ন
কাঁঠালের বড়া তৈরির রেসিপি ,জেনে নিন
...............সংগৃহীত ছবি

পাকা কাঁঠালের সুগন্ধ চারপাশে। আম যতটা জনপ্রিয়, কাঁঠালও কি ঠিক ততটা? হয়তো নয়। কারণ এর স্বাদ সবাই সমানভাবে অনুভব করতে পারেন না। আকারে অনেক বড় হয় বলে অনেকে খেয়ে শেষ করতে না পারার ভয়ে কাঁঠালই কেনেন না। কিংবা কেনা হলেও তা খেয়ে শেষ করা মুশকিল হয়ে যায়। আপনি কি জানেন, কাঁঠাল দিয়ে নানা পদের সুস্বাদু খাবার তৈরি করা যায়? কাঁঠালের বড়া তার মধ্যে একটি। চলুন জেনে নেওয়া যাক, কাঁঠালের বড়া তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

পাকা কাঁঠালের রস- ১ কাপ

চালের গুঁড়া- ২ কাপ

চিনি- ১/২ কাপ

নারিকেল- ১/২ কাপ

তেল- ভাজার জন্য।

যেভাবে তৈরি করবেন

কাঁঠালের রস, চালের গুঁড়া, চিনি এবং নারিকেল একসঙ্গে ভালো করে মিশিয়ে ঘন গোলা তৈরি করুন। এরপর কড়াইতে তেল গরম হতে দিন। গরম  হলে তাতে ছোট ছোট আকারে বড়াগুলো ছেড়ে দিন। চুলার আঁচ মিডিয়াম রেখে বড়াগুলোকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিন। এবার তেল থেকে তুলে কিচেন পেপারে রাখুন, যাতে অতিরিক্ত তেল ঝরে যেতে পারে। এবার পরিবশেন করুন।