স্পোর্টিং ক্লাবের মাঝে ফুটবল বিতরণ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পৌর এলাকা ও বিভিন্ন ইউনিয়নের ১৩টি স্পোর্টিং ক্লাবকে দুটি করে ফুটবল ও একটি স্টক রেজিষ্টার উপহার দেয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ নিজ কার্যালয়ে তাঁর বরাদ্দ থেকে এসব উপকরণ ক্লাবের সদস্যদের হাতে তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটস সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার কার্যকরি কমিটির সদস্য আনোয়ারুল ইসলাম, গোদাগাড়ী পৌরসভার সচিব সারোয়ার জাহানসহ ক্লাবগুলোর সদস্য।
এসময় ইউএনও বলেন, সমাজ ব্যবস্থার উন্নয়নে ও তরুণদের মাদকসহ বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখতে খেলাধূলার প্রয়োজনীয়তা রয়েছে। প্রতিটি পাড়া-মহল্লায় বা গ্রামে সামাজিক সংগঠন ও ক্রীড়া সংগঠন থাকলে তরুণ-কিশোররা সেখানে যাবে। বই পড়া, খেলাধূলার আয়োজনসহ নানা সামাজিক কার্যক্রমে যুক্ত হবে। এভাবে যুক্ত হলে তারা বিপথে যাবে না। সমাজও ভালো থাকবে। তরুণদের খেলাধূলায় আগ্রহী করে তুলতে স্পোর্টিং ক্লাবগুলোর মাঝে খেলাধূলাসামগ্রী বিতরণ একটি ভালো কাজ। আমরা আশা করি আমাদের এসব তরুণ সমাজ খেলাধূলার মধ্য দিয়ে নিজেকে বিকশিত করবে। সমাজ বদলে অংশ নিবে।