প্রেমিককে ভিডিও কলে রেখে রাজশাহী কলেজ ছাত্রীর আত্মহত্যা

College student suicide
তামিম তুলি ২৭ জুন ২০২৫ ০৬:৩৩ অপরাহ্ন সারা বাংলা
তামিম তুলি ২৭ জুন ২০২৫ ০৬:৩৩ অপরাহ্ন
প্রেমিককে ভিডিও কলে রেখে রাজশাহী কলেজ ছাত্রীর আত্মহত্যা
ইশরাত জাহান হাসি নামে রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগের ২য় বর্ষের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার করেছে।........প্রতীকী ছবি

ইশরাত জাহান হাসি নামে রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগের ২য় বর্ষের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার করেছে। শুক্রবার (২৭ জুন) সকালে নগরীর হেতমখাঁ কাস্টমস অফিস মোড়ের একটি মেস থেকে তার লাশ উদ্ধার করা হয়। এসময় তার প্রেমিক (নাহিদ) মেসের নিচে উপস্থিত ছিলেন এবং পুলিশ তাকে আটক করেন।

নিহতের বাড়ি নাটোর জেলার বনপাড়া থানায়। রাজশাহী মেডিকেল কলেজে মিডিয়া মুখোপাত্র শংক কে বিশ্বাস তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন, মেডিকেলে তাকে মৃত অবস্থায় নিয়ে আসা হয় এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য লাশ মর্গে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটা ছেলের সাথে হাসির দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিলো। তার সাথে হয়তো হাসির কোনো মনোমালিন্য হয়েছে যেটা থেকে সে আত্মহত্যা করতে পারে।

এ বিষয় রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন  এবং প্রয়োজনীয় ব্যবস্থার গ্রহণের জন্য অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান কে নির্দেশনা দিয়েছেন।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) মোস্তাক আহমেদ জানান, প্রেমিকের সাথে ব্রেকআপ হওয়ার কাছের এমন ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি এবং নিহতের পরিবার থানায় এসেছে। ছেলেকে আটকের পর জিজ্ঞাসাবাদে সে শিকার করেছে মেয়েটির সাথে তার প্রেমের সম্পর্ক ছিলো। তিনি আরো বলেন, রাতে ছেলেটি মেয়ের মেসের সামনে গিয়েছিল এবং তাকে ভিডিও কলে রেখে মেয়েটি আত্মাহত্যা করেছে।