বিশ্ব শান্তি কামনায় রথ উৎসব পালিত
Chariot Festival
বিশ্ব শান্তি কামনায় উৎসাহ উদ্দীপনা দিয়ে হিন্দু সম্প্রদায়ের রথ উৎসব শুরু হয়েছে । প্রতিবারের মতো এবারো এ আয়োজন করা হয় । রাজশাহী মহানগরীর আলুপট্রি থেকে টিকাপাড়া বটতলা মোড় পর্যন্ত মেলা বসে । বিক্রিতারা বলেন তাদের দোকান ৭ দিন পর্যন্ত এভাবে আবার ও এই উৎসবটি পালিত হবে যাকে উল্টো রথ বলে । দুর দুরান্ত থেকে ব্যবসায়ীরা এ মেলা অংশ নেন খাদ্য দ্রব্য খেলনা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ নানা জিনিস বিক্রি হয়ে থাকে । মেলা দেখার জন্য দুর দুরান্ত থেকে বহু মানুষ আসেন । শুক্রবার বিকেলে রথ দেখার জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে আলুপট্রি সাহেব বাজার মালোপাড়া ,গণকপাড়া , রাণী বাজার এলাকায় রথ দেখার জন্য দীর্ঘসময় ধরে চলে ছোট বড় সকল বয়সীদের অপেক্ষা।
এই উৎসবকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায় বিশেষ প্রর্থানার আয়োজন করে ।