ইসি

কোনো নির্বাচনে আর ইভিএম ব্যবহার হবে না

Md. Sanaullah
অনলাইন ডেস্ক : ১০ জুলাই ২০২৫ ০৮:২৫ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক : ১০ জুলাই ২০২৫ ০৮:২৫ অপরাহ্ন
কোনো নির্বাচনে আর ইভিএম ব্যবহার হবে না
............সংগৃহীত ছবি

শুধু জাতীয় নয়, স্থানীয় সরকারের ভোটেও আর ইভিএম ব্যবহার হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এতে অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, জুলাইয়ের শেষে আগস্টের শুরুতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। প্রবাসীদের ভোট দিতে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জন্য আলাদা প্রকল্প হচ্ছে কমিশনে। পোস্টাল ব্যালটে খরচ ধরা হয়েছে ৪৮ কোটি টাকা।

সূত্র :    ইত্তেফাক