সরকারি কর্মকর্তাদের বাধ্যতামূলক ‘স্যার’ সম্বোধনের নির্দেশিকা বাতিল

Guidelines on addressing 'Sir' revoked
অনলাইন ডেস্ক : ১০ জুলাই ২০২৫ ০৮:৪৫ অপরাহ্ন বিশেষ সংবাদ
অনলাইন ডেস্ক : ১০ জুলাই ২০২৫ ০৮:৪৫ অপরাহ্ন
সরকারি কর্মকর্তাদের বাধ্যতামূলক ‘স্যার’ সম্বোধনের নির্দেশিকা বাতিল
......সংগৃহীত ছবি - ফোকাস বাংলা নিউজ

সরকারি কর্মকর্তাদের বাধ্যতামূলক ‘স্যার’ সম্বোধনের নির্দেশিকা বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (১০ জুলাই) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ নির্দেশিকা বাতিল করা হয়। বৈঠকে মন্ত্রিসভার জারি করা অন্যান্য বিস্তৃত প্রোটোকল নির্দেশিকা পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করা হয়। 

অন্তর্বর্তী সরকারের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্ট থেকে এ তথ্য জানা গেছে। 

এতে  বলা হয়, শেখ হাসিনা সরকারের প্রায় ১৬ বছরের দীর্ঘ স্বৈরাচারী শাসনকালে, একটি নির্দেশিকা জারি করা হয়েছিল যাতে সরকারী কর্মকর্তাসহ অন্যান্য উচ্চপদস্থ নারী কর্মকর্তাদেরও ‘স্যার’ বলে সম্বোধন করতে হয়। উপদেষ্টা পরিষদ আনুষ্ঠানিকভাবে এই নির্দেশটি বাতিল করেছে। উপদেষ্টা পরিষদ মন্ত্রিসভার জারি করা অন্যান্য বিস্তৃত প্রোটোকল নির্দেশিকা পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেছে। 

এতে আরও বলা হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকে অন্যান্য প্রটোকল নির্দেশনাগুলো পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয় এবং প্রটোকল নির্দেশনা পর্যালোচনা করতে একটি কমিটিও গঠন করা হয়। এ কমিটির সদস্যরা হলেন জ্বালানি, সড়ক ও রেলপথ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পরিবেশ ও পানিসম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

এই কমিটিকে এক মাসের মধ্যে প্রটোকল নির্দেশনা ও সম্বোধন বিষয়ক সম্মানসূচক উপাধিগুলো পর্যালোচনা করে সংশোধনী প্রস্তাব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।