ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার জনসভা
প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ, কক্সবাজারকে পর্যটন ও পরিবেশবান্ধব আধুনিক নিরাপদ সিটি হিসেবে গড়ে তোলার দাবিতে এবং দেশ ও ইসলামবিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৪ জুলাই সোমবার ঐতিহাসিক পাবলিক হল ময়দানে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমীর, নীতির প্রশ্নে আপোষহীন নেতা, মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)।
ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখা সভাপতি মাওলানা মুহাদ্দিস আমিরুল ইসলাম মীরের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি এ আর এম ফরিদুল আলমের পরিচালনায় জনসভায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর নুর আহমদ আনোয়ারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি মুফতি রেজাউল কারীম আবরার, এবি পার্টির কেন্দ্রীয় নেতা সাংবাদিক শামসুল হক শারেক, এনসিপি নেতা সুজা উদ্দিন, ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা ইয়াসিন হাবিব ও জেলা খেলাফত মজলিস সাধারণ সম্পাদক জেএইচএম ইউনুসসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন জেলা নেতা মাওলানা মোহাম্মদ আলী, বদিউল আলম সওদাগর, হাবিবুর রহমান, জাহেদুর রহমান, মোস্তাফিজুল হক চৌধুরী, সাবেক পৌর কাউন্সিলর নুর মোহাম্মদ মাঝু, সেলিম উদ্দিন, মিছবাহ উদ্দিন কাউসার ও তাহের নঈমসহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দসহ সহযোগি সংগঠন নেতৃবৃন্দ।
জনসভায় জেলার ৪টি সংসদীয় আসনের প্রার্থী ঘোষণা করে তাদের হাত তুলে পরিচয় করিয়ে দেন পীর সাহেব চরমোনাই।
একই দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কক্সবাজার জেলা মুজাহিদ কমিটির আয়োজনে মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়। এতে পীর সাহেব চরমোনাইসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।