ডিআইজি

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না

Rezaul Karim Mallick
অনলাইন ডেস্ক : ১৭ জুলাই ২০২৫ ০২:২৭ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক : ১৭ জুলাই ২০২৫ ০২:২৭ অপরাহ্ন
গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না
................সংগৃহীত ছবি

গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ঘিরে সহিংসতার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক। বৃহস্পতিবার (১৭ জুলাই) গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

রেজাউল করিম মল্লিক জানান, গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন না করে থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ২০ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

এদিকে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় এনসিপির পদযাত্রা কর্মসূচিতে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলা ও সহিংসতার পর বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে চলছে কারফিউ। থমথমে পরিস্থিতি প্রায় পুরো জেলায়। শহরে ছোট ছোট যানবাহন চললেও বন্ধ বেশির ভাগ দোকানপাট। অপরদিকে জেলা কারাগারে হামলার পর নিরাপত্তায় রয়েছেন সেনা ও বিজিবির সদস্যরা। সঙ্গে সারা শহর টহল দিচ্ছেন নৌবাহিনীসহ অন্য আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা।