কক্সবাজারে র্যাবের অভিযানে পরিত্যক্ত বন্দুক উদ্ধার
কক্সবাজারের টেকনাফ হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় অভিযানে দেশীয় তৈরী একনলা বন্দুক এবং ৭ রাউন্ড মিস ফায়ারড এ্যামুনেশন ও ২ রাউন্ড খালি গুলির খোসা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র্যাব-১৫।
বিজয়বাংলা নিউজকে র্যাব জানিয়েছে, গতকাল গোপন তথ্যে র্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) কক্সবাজার এর একটি আভিযানিক দল হ্নীলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ফুলের ডেইল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে হাজি করিম উদ্দিনের বসত বাড়ীর উত্তরে অবস্থিত হ্নীলা উচ্চ বিদ্যালয়ের পাকা দেয়ালযুক্ত মাঠের পশ্চিম -দক্ষিণ কোণে কচু ক্ষেতের ভিতর থেকে ১টি দেশীয় তৈরী এক নলা বন্দুক, ৭ রাউন্ড মিস ফায়ারড এ্যামুনেশন ও ২ রাউন্ড খালি গুলির খোসা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন।
র্যাব জানায়, এলাকায় জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য সন্ত্রাসীরা উক্ত বন্দুক ও গুলির খোসা ফেলে রেখে গেছে ধারণা করা হচ্ছে। উদ্ধার অস্ত্র আইনানুগ ব্যবস্থা গ্রহণে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।