মিছিলে অসুস্থ হয়ে পরপারে কক্সবাজার বিএনপি নেতা

Syed Noor
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২০ জুলাই ২০২৫ ০৮:৪৩ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২০ জুলাই ২০২৫ ০৮:৪৩ অপরাহ্ন
মিছিলে অসুস্থ হয়ে পরপারে কক্সবাজার বিএনপি নেতা
মিছিলে অসুস্থ হয়ে পরপারে কক্সবাজার বিএনপি নেতা

কক্সবাজার জেলা বিএনপির গণমিছিল ও পথসভা রবিবার (২০ জুলাই) বিকেলে অনুষ্ঠিত হয়।

পথসভায় যথারীতি সকল নেতা-কর্মীদের সাথে অংশগ্রহণ করেন কক্সবাজার সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ নূর (৬৫)।

কে জানেন রাজনৈতিক জীবনে এটি তার শেষ অংশগ্রহণ। শেষ পদচারণা। শেষ বক্তব্য।

গণমিছিলে ব্যানার হাতে সম্মুখ সারীতে থাকা সৈয়দ নুর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে নেতাকর্মীরা কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে তাঁকে মৃত ঘোষণা করা হয়, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয় বলে নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক।

এসময় আকস্মিক মৃত্যুর খবরে হাসপাতালে উপস্থিত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কান্নায় ভেঙ্গে পড়েন, তৈরি হয় শোকাবহ পরিবেশ।

বিএনপির মৎসজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল বলেন, তিনি দলের নিবেদিত প্রাণ ছিলেন। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত।

সৈয়দ নূরের মরদেহ তার গ্রামের বাড়ি পিএমখালীতে নিয়ে যাওয়া হয়, সেখানেই হবে তার শেষ বিদায়।

মরহুমের মৃত্যুতে গভীর শোক জানিয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুদবল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন সংগঠন নেতৃবৃন্দ।