বাংলাদেশের খেলা দেখতে স্টেডিয়ামে মির্জা ফখরুল
Mirza Fakhrul
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দেখতে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে এসেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার খেলার শুরুর আগেই মিরপুরে হাজির হন বিএনপির মহাসচিব।
ম্যাচের শুরুতে ব্যাটিং করে পাকিস্তান। এই ইনিংস শেষ হওয়ার আগেই মিরপুর ছাড়েন মির্জা ফখরুল।
এদিন ছেলেকে নিয়ে মাঠে হাজির হয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।
তবে বাংলাদেশ-পাকিস্তানের এই সিরিজ শুরুর আগে দর্শকদের উপস্থিতি নিয়ে শঙ্কা ছিল অনেক। সেসব শঙ্কাকে উড়িয়ে দিয়েছেন অবশ্য সমর্থকরা। লম্বা সময় পর ঘরের মাঠে আয়োজিত এই সিরিজ নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনার কোনো কমতি দেখা যায়নি।
সিরিজের প্রথম ম্যাচে স্টেডিয়ামে দর্শকের ঢল নেমেছে। বিশেষ করে স্টেডিয়ামের ইস্ট্যার্ন গ্যালারি, আবু সাইদ স্ট্যান্ড এবং ক্লাব হাউজ কানায় কানায় পূর্ণ হয়েছে।