উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

Declaration of state mourning
অনলাইন ডেস্ক : ২১ জুলাই ২০২৫ ০৫:০৮ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক : ২১ জুলাই ২০২৫ ০৫:০৮ অপরাহ্ন
উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক
...................সংগৃহীত ছবি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল মঙ্গলবার দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

আহত-নিহতদের জন্য দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলেও উল্লেখ করা হয়।