উত্তরায় বিমান বিধ্বস্ত

হাসপাতালে হতাহতদের তালিকা দিল আইএসপিআর

ISPR
অনলাইন ডেস্ক : ২১ জুলাই ২০২৫ ০৫:৫০ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক : ২১ জুলাই ২০২৫ ০৫:৫০ অপরাহ্ন
হাসপাতালে হতাহতদের তালিকা দিল আইএসপিআর
...................সংগৃহীত ছবি

বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত ১৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এতে আহত হয়েছেন ১৬৪ জন।

আজ বিকেল ৫টার দিকে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে নিহত ও আহত ব্যক্তিদের তালিকা দেওয়া হয়। সে অনুযায়ী, ১. কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮, নিহত নেই বার্ন ইনস্টিটিউটে আহত ৭০ নিহত ২, সিএমএইচ-ঢাকায় আহত ১৪ ও নিহত ১১, কুর্মিটোলা জেনারেল হসপিটালে আহত নেই নিহত ২,

উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে আহত ১১ ও নিহত ২, উত্তরা আধুনিক হসপিটাল আহত ৬০ ও নিহত ১, উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল আহত ১, নিহত নেই।

এর আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক জানিয়েছিলেন এ ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন।