কক্সবাজারে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু

Tree plantation drive and tree fair begin
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২১ জুলাই ২০২৫ ০৬:৫৯ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২১ জুলাই ২০২৫ ০৬:৫৯ অপরাহ্ন
কক্সবাজারে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু
কক্সবাজারে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু

'পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি' প্রতিপাদ্যে কক্সবাজার জেলায় বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। 

সোমবার সকাকে কক্সবাজার জেলা প্রশাসন ও কক্সবাজার বন বিভাগের আয়োজনে সপ্তাহব্যাপি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন। 

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো: নূরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব, কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন চৌধুরী, কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো: মারুফ হোসেন, প্রেস ক্লাব সভাপতি মাহবুবর রহমান ও আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট আমিনুল ইসলাম পিপিএম, পিভিএম।

পাবলিক লাইব্রেরির শহিদ দৌলত ময়দানে আয়োজিত বৃক্ষ মেলায় প্রতি বছরের মতো এবারও কক্সবাজার বন বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মো: সাইফুল হকের মেরিন এগ্রো প্রজেক্ট এন্ড নার্সারি, মফিজুর রহমানের রোজ গার্ডেন, মো: মোজাম্মেল হকের সুন্দরবন নার্সারি, ব্র্যাক নার্সারি, সৈকত নার্সারী, ফরিদা নার্সারী, আল মদিনা বীজ বিতান, সৈয়দ নার্সারী ও হ্যাপী মনি নার্সারীসহ ৪০টি স্টল বসেছে। স্টল গুলোতে দেশি ও বিদেশি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা পাওয়া যাচ্ছে।