পবায় যুব এবং স্বেচ্ছাসেবকদের নিয়ে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত

Awareness activities with youth and volunteers
নিজস্ব প্রতিবেদক: ২১ জুলাই ২০২৫ ০৭:৫৭ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ২১ জুলাই ২০২৫ ০৭:৫৭ অপরাহ্ন
পবায় যুব এবং স্বেচ্ছাসেবকদের নিয়ে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত
পবায় যুব এবং স্বেচ্ছাসেবকদের নিয়ে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত

রাজশাহীর পবায় খান ফাউন্ডেশন “ভয়েসেস ফর চেঞ্জ" প্রকল্পের বাস্তবায়নে যুব এবং স্বেচ্ছাসেবকদের নিয়ে “জেন্ডার, গণতন্ত্র, সুশাসন ও জলবায়ু” বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহন করেন কাশিয়াডাঙ্গা কলেজ ও কাশিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। এসময় অতিথিবৃন্দ জেন্ডার, গণতন্ত্র, সুশাসন ও জলবায়ু নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শেষে উপরোক্ত বিষয়ের উপর কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সোমবার (২১ জুলাই) সকাল ১০টায় অত্র কলেজের হলরুমে সমতা নারী কল্যাণ সংস্থার সহযোগিতায় ও বস্তি উন্নয়ন ও কর্ম সংস্থার আয়োজনে সচেতনতামূলক কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন কাশিয়াডাঙ্গা কলেজের অধ্যক্ষ মো: আব্দুল করিম শাহ্। 

বস্তি উন্নয়ন ও কর্ম সংস্থার নির্বাহী পরিচালক হাসিনুর রহমানের সভাপতিত্বে কার্যক্রম পরিচালনা করেন খান ফাউন্ডেশন রাজশাহীর জেলা প্রকল্প কর্মকর্তা সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন অত্র কলেজের শিক্ষক, খান ফাউন্ডেশন পবা-পুঠিয়া প্রকল্প কর্মকর্তা নিমাই সরকার, আঞ্চলিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ইউসুফ আলী চৌধুরী প্রমূখ।