চিরবিদায় জানাতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের জানাজা ও দাফনে মানুষের ঢল
ঢাকায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের জানাজা ২২ জুলাই মঙ্গলবার বিকেলে রাজশাহীর জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জানাজা অনুষ্ঠিত হয়।এতে বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার ,রাজশাহী সিটি র্কপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, সেনা ও বিমান বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ আত্মীয়-স্বজন সহ বিভিন্ন স্তরের জনগণ অংশ নেন।
এর পর তার লাশ সপুরা গোরস্থানে নিয়ে যাওয়া হয় । রাষ্ট্রসম্মান প্রদানের পর তাকে চিরনিদ্রায় শায়িত করা হয় এ সময় পরিবেশটি আরও শোকার্ত হয়ে ওঠে । তৌকির ইসলাম সাগরচরে গেলেন না ফেরার দেশে ।
জানাজার আগে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের জীবনী পড়ে শোনানো হয়। সংক্ষিপ্ত বক্তব্য দেন তৌকিরের বাবা তহুরুল ইসলাম ও মামা মতিউর রহমান। তহুরুল ইসলাম বলেন, ‘আমি সেই হতভাগ্য পিতা, যে নিজের সন্তানের লাশ কাঁধে নিয়েছি।’ ডুকরে কেঁদে তিনি সন্তানসহ বিমান দুর্ঘটনায় শিশুসহ যারা প্রাণ হারিয়েছেন তাদের সবার জন্যই দোয়া চান ।
দুপুর ২টা ৫৫ মিনিটে বিমানবাহিনীল হেলিকপ্টারে ঢাকা থেকে তৌকিরের মৃত্যুদেহ রাজশাহী সেনানিবাসে আনা হয়। আনুষ্ঠানিকতা শেষে এখান থেকে মহানগরীর উপশহরের ৩ নম্বর সেক্টরে তাদের বাড়িতে আনা হলে অসংখ্য মানুষ সেখানে ভিড় করেন। এর পর তার মৃতদেহ রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জানাজার জন্য নিয়ে যাওয়া হয় ।
তৌকির ইসলামের বাবা তহুরুল ইসলাম একজন ব্যবসায়ী। তাদের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে। জানা যায় পরিবারটি ২৫ বছর ধরে তিনি রাজশাহী মহানগরীতে বাস করছেন । পরিবারটির একমাত্র সন্তান তৌকিরের বেড়ে ওঠা তার প্রিয় শহর রাজশাহীতে। রাজশাহীর ল্যাবরেটরি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ার পর পাবনা ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণিতে ভর্তি হন। ২০১৪ সালে এসএসসি ও ২০১৬ সালে এইচএসসি পাস করে তিনি বিমানবাহিনীতে যোগ দেন।
একবছর আগে তার তৌকির বিয়ে হয়। স্ত্রী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক।২১ জুলাই সোমবার ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের প্রশিক্ষণের শেষ ধাপ। একজন বৈমানিকের জীবনে থাকে এটি বিশেষ দিন। বিমানটি রাজধানী ঢাকার উওরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দুর্ঘটনা পড়লে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির প্রাণ হারান।