ঢাকায় বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে নিয়ামতপুরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

plane crash
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ২২ জুলাই ২০২৫ ০৮:০৯ অপরাহ্ন সারা বাংলা
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ২২ জুলাই ২০২৫ ০৮:০৯ অপরাহ্ন
ঢাকায় বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে নিয়ামতপুরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
ঢাকায় বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে নিয়ামতপুরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

নওগাঁর নিয়ামতপুরে ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনার ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ও আহতদের আশু সুস্থতা কামনায় উপজেলা বিএনপির উদ্যােগে পৃথকভাবে  মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সংগঠনের আয়োজনে পৃথক দুটি স্থানে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি ডা.  ছালেক চৌধুরী। 

এসময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশা, রসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সুজা, চন্দননগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা যুবদলের আহবায়ক মনজুর রহমান, যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম, মেহেদী হাসান, শাহ নেওয়াজ চৌধুরী সবুজ; সাবেক যুবদলের সহ-সভাপতি সালাউদ্দিন সিরাজী পলাশ প্রমুখ। 

অন্যদিকে পৃথক স্থানে আরেকটি দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত নওগাঁ-১ ( নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) এর প্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। 

এসময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান, পাড়ইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান, শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দিয়ান উদ্দীন, হাজিনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ আহমেদ, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাথী, যুবদলের যুগ্ম আহবায়ক কাউছারুল রহমান রতনসহ স্থানীয় সকল সংগঠনের নেতাকর্মী। 

আলোচনা শেষে দোয়া মাহফিলে সকল নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।