নৌবাহিনীর অভিযানে বন্দুকসহ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার

Local sharp weapons including guns recovered
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২২ জুলাই ২০২৫ ১০:০০ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২২ জুলাই ২০২৫ ১০:০০ অপরাহ্ন
নৌবাহিনীর অভিযানে বন্দুকসহ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার
নৌবাহিনীর অভিযানে বন্দুকসহ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার

বাংলাদেশ নৌবাহিনী দেশের উপকূলীয় অঞ্চলসমূহে নিয়মিতভাবে মাদক, অস্ত্র ও সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে (২২ জুলাই) কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আকবর বলীর পাড়া (৫ নং ওয়ার্ড) এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করেছে। 

অভিযানে সন্দেহজনক স্থানসমূহে তল্লাশি চালিয়ে জুম্মার পাড়া এলাকায় একটি লবণের মাঠে ১টি একনলা বন্দুক ও ২টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার অস্ত্রসমূহ পরবর্তীতে কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনী উপকূলীয় ও দ্বীপাঞ্চলে নিরাপত্তা রক্ষায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে। দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় নৌবাহিনী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।