মাইলস্টোনের দুর্ঘটনায় রাজশাহী প্রেসক্লাবে শোকসভা ও দোয়া মাহফিল

Milestone accident
আবু রায়হান, রাজশাহী ২৩ জুলাই ২০২৫ ০৮:৫৪ অপরাহ্ন সারা বাংলা
আবু রায়হান, রাজশাহী ২৩ জুলাই ২০২৫ ০৮:৫৪ অপরাহ্ন
মাইলস্টোনের দুর্ঘটনায় রাজশাহী প্রেসক্লাবে শোকসভা ও দোয়া মাহফিল
মাইলস্টোনের দুর্ঘটনায় রাজশাহী প্রেসক্লাবে শোকসভা ও দোয়া মাহফিল

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ জুলাই) বাদ মাগরিব রাজশাহী প্রেসক্লাবে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় এ কর্মসূচি পালন করা হয়।

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মোঃ মো. সাইদুর রহমানের সভাপতিত্বে দোয়া মাহফিল পরিচালনা ও শোক প্রস্তাব পাঠ করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মানুন। 

এবং তিনি এই দুর্ঘটনায় উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষিকার বীরত্বপূর্ণ ভূমিকার জন্য তাদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দাবি জানানো হয়।

উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবু কাউসার মাখন, পাঠাগার সম্পাদক সুরজ আলী, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতি মো. শামসুল ইসলাম,সাধারণ সম্পাদক রেজাউল করিম,মো. লাইক, সিরাজুল ইসলাম রনি ও মিডিয়া ব্যক্তিত্ব, মিডিয়া অলিউডর রহমান বাবু সহ আরো অনেকেই উপস্থিত ছিল। 

মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে উত্তরার মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করে এম আতাউর রহমান সৃতি পরিষদের সদস্য হাসানী।

এছাড়াও দোয়া মাহফিলে পিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা অংশ নেন।