৫ দিনব্যাপী স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন

5-day Scout Unit Leader Basic Course inaugurated
রাজশাহী প্রতিনিধি ২৪ জুলাই ২০২৫ ০৩:১১ অপরাহ্ন সারা বাংলা
রাজশাহী প্রতিনিধি ২৪ জুলাই ২০২৫ ০৩:১১ অপরাহ্ন
৫ দিনব্যাপী স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন
রাজশাহীর পবা উপজেলার খড়খড়ি উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে পাঁচ দিনব্যাপী স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স।

রাজশাহীর পবা উপজেলার খড়খড়ি উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে পাঁচ দিনব্যাপী স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স। এতে রাজশাহীর ১১টি উপজেলা থেকে ৪৫ জন অংশ নেন। 

বেলা ১১টায় এ কোর্সের উদ্বোধন করেন রাজশাহী অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক আব্দুর রশিদ। এসময় তিনি বলেন, স্কাউট সততা শেখায়। দেশপ্রেম শেখায়। মানুষকে নিয়মানুবর্তি করে তোলে। এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা নিজ নিজ প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের মাঝে স্কাউটিং শিক্ষা দিবেন। স্কাউটিং শিক্ষা দিয়ে আমাদের শিশুদের আগামীর জন্য সুনাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করবেন বলে আশা রাখি। 

অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, এ প্রশিক্ষণের কোর্স লিডার মাহমুদুল হক, বাংলাদেশ স্কাউটস,  রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রধান শিক্ষক রমজান আলী।