গ্রাম আদালতের পরিবর্তে ‘এডিআর’ ভিত্তিক প্রশিক্ষণ অনুষ্ঠিত
কমিউনিটি মেডিয়েশন সেন্টার বাংলাদেশ (সিএমবি)-এর আয়োজনে কক্সবাজারে মেডিয়েশন বিষয়ক প্রশিক্ষণ : গ্রাম আদালতের পরিবর্তে ‘এডিআর শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল উখিয়া উপজেলার সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাবেক বিচারপতি ও ল’ইয়ার্স গিল্ড বাংলাদেশের সভাপতি মাননীয় বিচারপতি (অব.) মোঃ এমদাদুল হক আজাদ।
কী-নোট বক্তব্য প্রদান করেন আ্যাক্রিডিটেড মেডিয়েটর ও সিএমবি এর যুগ্ম সম্পাদক
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোজাফফর আহমদ, উখিয়া থানার সাব ইন্সপেক্টর দুর্জয় সাহা, সুপ্রীম কোর্টের আইনজীবী ও প্রশিক্ষক ব্যারিস্টার নিশাত মাহমুদ, অ্যাডভোকেট হুমায়ুন কবির শিকদার, অ্যাডভোকেট শামীমা আক্তার রত্না ও প্রশিক্ষক আমিনা আজিজ আফরোজা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজিজুল হক।
সভাপতিত্ব করেন সিএমবি এর প্রেসিডেন্ট অ্যাডভোকেট নওশাদ ইফতেখার। যিনি বাংলাদেশ মেডিয়েটরস ফোরামের (বিএমএফ) সেক্রেটারি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র আইনজীবী ও বিআইএমএস এর চেয়ারম্যান এস. এন. গোস্বামী।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট নওশাদ ইফতেখার বলেন, “ন্যায়বিচার যদি জনগণের দরজায় না পৌঁছায়, তবে তা কেবল কাগজে বন্দি রয়ে যায়। সিএমএ এমন একটি কাঠামো গড়ে তুলছে যেখানে জনগণ নিজেরাই নিজেদের বিরোধ সমাধানে সক্রিয়ভাবে অংশ নিতে পারবে।”
তিনি আরও জানান, সিএমএ একটি সেলফ-কন্ট্রিবিউটরি সংগঠন হিসেবে মডিউলভিত্তিক প্রশিক্ষণ কাঠামো, ইউনিয়নভিত্তিক কমিটি এবং পরিবারভিত্তিক সদস্যপদ গঠনের মাধ্যমে সারাদেশে মিডিয়েশন বান্ধব সমাজ গড়ে তুলছে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল অত্যন্ত উৎসাহব্যঞ্জক। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে মেডিয়েশনবিষয়ক হ্যান্ডবুক বিতরণ করা হয়।
এই আয়োজন সম্পর্কে আয়োজকরা জানান, দেশের প্রতি ইউনিয়নে একটি করে কার্যকর কমিউনিটি মেডিয়েশন সেন্টার প্রতিষ্ঠার লক্ষ্যে ধারাবাহিকভাবে এমন কর্মশালা আয়োজন করা হবে। এধরনের স্থানীয় প্রশিক্ষণ গ্রামীণ জনগণকে আদালতের জটিলতা ও খরচের বাইরে থেকে শান্তিপূর্ণভাবে বিরোধ মিমাংসায় সক্ষম করে তুলবে।