চাঁপাইনবাবগঞ্জে রবিন সিদ্দিকী'র রোগমুক্তি জন্য প্রার্থনা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে তৃতীয় মাত্রা'র সম্পাদক রবিন সিদ্দিকী'র রোগমুক্তি কামনায় দোয়া প্রার্থনা ও মহান আল্লাহ পাকের কাছে রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেন,দৈনিক তৃতীয় মাত্রা'র চাঁপাইনবাবগঞ্জ জেলা ও উপজেলার প্রতিনিধিগণ।
শুক্রবার (২৫শে জুলাই) বা'দ আসর কালইর বাজার ফল ফাউন্ডেশন কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজিত দোয়া মাহফিলে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নাচোল উপজেলার ১নং কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজ, সোনাচন্ডী কলেজের প্রভাষক নিয়াজ উদ্দিন, দৈনিক তৃতীয় মাত্রা'র জেলা প্রতিনিধি গোলাম জাকারিয়া ও নাচোল উপজেলা প্রতিনিধি ফারুক হোসেন ডন দৈনিক সকালের সময় গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি সারওয়ার জাহান সুমন, কসবা ইউপি সদস্য রোহিদুল ইসলাম রোহিত, কালইর বাজার সভাপতি, মজিবুর রহমান, সাধারণ সম্পাদক আতাউর রহমান লিটন, ও আব্দুর রশিদ মাস্টার।
দৈনিক তৃতীয় মাত্রা, গোমস্তাপুর প্রতিনিধি মফিজ আহমেদ নাদিম,শাহারিয়া শাহাদাত অনান্যরা।